বেকারি ও পেস্ট্রি উৎপাদন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন

স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর আওতায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (T&H ISC)-এর সহযোগিতায় সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার (SPTC), ঢাকায় পরিচালিত হচ্ছে বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বেকারি ও পেস্ট্রি উৎপাদনের বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জন করছেন। প্রশিক্ষণে রয়েছে খাদ্য প্রস্তুতকরণ, বেকিং পদ্ধতি, কেক তৈরি ও সাজসজ্জা, পেস্ট্রি প্রস্তুতকরণ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনা।

অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক প্রদর্শনী ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি করছেন। এই প্রশিক্ষণ তাদের বেকারি, পেস্ট্রি ও হসপিটালিটি খাতে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে সহায়তা করবে।

দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, সমৃদ্ধ আগামীর প্রত্যয়!

প্রোগ্রাম: SICIP – T&H ISC
ট্রেড: বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন
প্রশিক্ষণ প্রতিষ্ঠান: সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার (SPTC), ঢাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top